ঢাকা-১৯ এ দেওয়ান সালাউদ্দিনের ধানের শীষে ভোট চাইলেন সাভার পৌর যুবদল নেতা জাহিদ
স্টাফ রিপোর্টার :
ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাভার পৌর যুবদল নেতা জাহিদ হাসান। এসময় স্লোগান ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সোমবার (৯ফেব্রুয়ারি) সাভার আরিচা মহা সড়ক থেকে শুরু করে সাভার পৌরসভার প্রত্যেক ওয়ার্ড মহল্লায় বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল জনগণের ধাড়ে ধাড়ে গিয়ে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ঢাকা ১৯ এর ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট চান এবং সঠিক সময় ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আসতে বলেন । সেই সঙ্গে সাধারন জনগণকে বুঝিয়ে বলেন গত ১৭ বছর আপনারা হয়তো অনেকে ভোট কেন্দ্রে গিয়েছিলেন কিন্তুু যাওয়ার পর জানতে পারেন আপনার ভোট হয়ে গিয়েছে বা ভোটকেন্দ্র থেকে আপনাদেরকে বের করে দেয়া হয়েছে কিন্তু এইবার আপনারা সকলেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন এবং নাগরিকের দায়িত্ব পালনও করতে পারবেন ভোট দেওয়া দেশের নাগরিকতার দায়িত্ব।







